...

আমরণ অনশণে ইবির চারুকলা বিভাগের শিক্ষার্থীরা

Rakib Hasan প্রকাশ: ০৪ নভেম্বর, ২০২৪, ১২:১২

রবীন্দ্র-নজরুল কলা ভবন থেকে অবৈধ দখলদারীদের উচ্ছেদ এবং বরাদ্দকৃত কক্ষ ব্যবহারের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ। বরাদ্দকৃত ২৫ টি রুম চেয়ে এই অনশন করেন তারা।

সোমবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অনশন শুরু করে এখনো চলমান রয়েছে এই অনশন। এতে ১৫ জনের অধিক অনশনকারী এবং চারুকলা বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অবস্থান করছে।

অনশণকারী এক শিক্ষার্থী বলেন, আমাদের জন্য যে রুমগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। সেগুলো ফোকলোর এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ ব্যবহার করছে। রুমগুলো তারা দখল করে আছে। এই বিষয়ে কথা বলতে আমরা প্রশাসনের দারস্থ হয়েছি। এতে আমরা কোনো ফলাফল পাইনি। পরে আমরা আন্দোলনের চরম পর্যায়ে পৌছে অনশন করতে বাধ্য হয়েছি। প্রশাসন যতদিন পর্যন্ত এর সুরাহা না করবে ততদিন পর্যন্ত আমরা অনশণ করে যাবো।

অনশনকারী অন্য এক শিক্ষার্থী নেহা বলেন, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে উঠবো না। কারণ আমাদেরকে অনেকেই অনেক ভাবে আশ্বস্ত করেছে। কিন্তু আমরা ফল পাইনি। আমাদের নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে, তাকে বসতে দেওয়ার মতো জায়গাও আমাদের নেই । আমাদের নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে কিন্তু ক্লাস করার মতো জায়গা আমাদের নেই এমনকি পরিক্ষা দেওয়ার মতো জায়গাও নেই। 

1000159161

অন্যান্য বিভাগ এক রুমে ৯০ জন ক্লাস করতে পারলেও আমরা দশের অধিক ক্লাস করতে পারি না। যেখানে অন্য ডিপার্টমেন্টের ক্লাস এক থেকে দুই ঘন্টা, সেখানে আমাদের একটা ক্লাস শুরু হলে এক সপ্তাহও লেগে যায়। আমাদের ১৫ টা ক্লাসরুম দরকার সেখানে আমরা ৬ টা রুম পাবো।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আগামীকাল উপাচার্য, ডিনের সাথে বসে সমাধান করবো। নিরাপত্তার বিষয়ে আমরা নজরদারি করছি।

উল্লেখ্য, নতুন করে সম্প্রসারিত হওয়া বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলাভবনে ক্লাসরুম বণ্টনে বৈষম্যের অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের অপর দুইটি বিভাগ। তারা হলেন ডেভলপমেন্ট স্টাডিজ এবং ফোকলোর স্টাডিজ বিভাগ।

নূর ই আলম