দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গেছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। সংস্থাটির তথ্যমতে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কম্পনের উৎপত্তি হয়েছে।
অন্যদিকে মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকা থেকে প্রায় ১৮১ কিলোমিটার দূরে সুনামগঞ্জের ছাতক এলাকায়।
তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬২৬ কিলোমিটার নিচে, যা তুলনামূলকভাবে গভীর কম্পন হিসেবে বিবেচিত।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
পাবলিকিয়ান টুডে / এন। সূত্র: ঢাকা পোস্ট







