“বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ—এগুলোর সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নেই” আজ সকালে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এমন বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
এমন বক্তব্যের প্রতিবাদে কুমিল্লা-০৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, ইনকিলাব জিন্দাবাদ।
এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জ্বালানী মন্ত্রীকে উদ্দেশ করে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে প্রশ্ন রেখে প্রশ্ন করেন, ইনকিলাব জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয়, বাংলাদেশ জিন্দাবাদ শুনলে ব্লিডিং হয় না মাননীয় মন্ত্রী?
শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এমন প্রশ্ন রাখেন তিনি।





