ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। মাহফিলে সংগঠনটির সমৃদ্ধি কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আহব্বায়ক এসএম সুইট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার মুখ্য সংগঠক মো. গোলাম রব্বানী। বর্তমান সভাপতি ইমতিয়াজ আহমেদ ইমনসহ ও অন্যান্য সদস্যবৃন্দ।
আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সাংবাদিক সংগঠন রিপোর্টর্স ইউনিটি, প্রেসক্লাস ও সাংবাদিক সমিতির সাংবাদিকবৃন্দ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহমেদ ইমন বলেন, আপনারা যারা এই ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ইফতার শেষে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, গ্রীন ভয়েস বিশ্ববিদ্যালয়ের একটি পরিবেশবাদী সংগঠন। এটি বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে কাজ করে। শিক্ষার্থীদের প্রকৃতি রক্ষায় উদ্বুদ্ধ করাই এর মূল লক্ষ্য। সবুজ ক্যাম্পাস গড়তে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পাবলিকিয়ান টুডে/ আয়নুল|ফেসবুক





