ইরানের হামলায় শনিবার ইসরায়েলের তেল আবিবে অন্তত ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। যেখানে এরপর ২০০’র বেশি বাসিন্দাকে তাদের বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম হার্টজ সিটি মিউনিসিপ্যালিটির বরাত দিয়ে জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের শহরের তিনটি হোটেলে অস্থায়ীভাবে রাখা হয়েছে।
শহর কর্তৃপক্ষ জানায়, হামলার ফলে আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তা যাচাই ও প্রয়োজনীয় সংস্কার না হওয়া পর্যন্ত বাসিন্দাদের হোটেলেই রাখা হবে।
এদিকে জরুরি সেবা সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি ও সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
পাবলিকিয়ান টুডে/ আয়নুল|ফেসবুক







