আলি আজম, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ঈদের হাসি ফোটানোর লক্ষ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন রোভার স্কাউট সদস্যরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসের প্রকৃত শিক্ষা হলো সহমর্মিতা, মানবিকতা ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেই চেতনা ধারণ করেই রোভার স্কাউট সদস্যরা সমাজের সেইসব মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন, যারা দারিদ্র্যের কঠিন বাস্তবতার মধ্যে জীবনযাপন করছেন।
ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে বিভিন্ন শ্রমজীবী ও নিম্নআয়ের পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্য ও ঈদ উপহার তুলে দেওয়া হয়। এতে অংশ নেওয়া রোভার সদস্যরা জানান, মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে পারাটাই তাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।
রোভার স্কাউটরা আরও বলেন, “এই রমজান আমাদের জন্য সত্যিই অনেক বিশেষ। ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়—এই প্রত্যাশা থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।” ভবিষ্যতেও মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক







