গাজীপুর-এর শ্রীপুর উপজেলায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া পোড়া মরদেহের রহস্য উন্মোচনের দাবি করেছে জেলা পুলিশ। ঘটনার ১৬ দিন পর তদন্তে উঠে এসেছে, ঋণের টাকা পরিশোধ না করায় এক যুবককে শ্বাসরোধে হত্যার পর তার লাশে আগুন দিয়ে গুমের চেষ্টা করা হয়।
সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গাজীপুর জেলা পুলিশ। এ ঘটনায় ঋণের টাকা নিয়ে বিরোধ, হত্যার পর পোড়ানো হলো লাশনিহত যুবকের নাম আতিকুর রহমান (৩২)। তিনি নান্দাইল উপজেলার কামালপুর গ্রামের বাসিন্দা তাইজুল ইসলামের ছেলে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইমরান হাসান (২৪), টুটুল হাসান (২০), নাজমুল (৩৫), কামাল হোসেন (৩২), রুহানুল ইসলাম রুহান (২৩) ও আকবর (২৯)। তাঁদের মধ্যে প্রধান আসামি ইমন হাসান আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ভোরে স্থানীয় বাসিন্দারা বৃন্দাবন এলাকার একটি আঞ্চলিক সড়কের পাশে আগুনে পোড়া একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্তে কাজ শুরু করে।পরবর্তীতে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। আধুনিক প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে অজ্ঞাতপরিচয় মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয় বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, আর্থিক লেনদেনসংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ডের সূত্রপাত। হত্যার পর লাশে আগুন দিয়ে প্রমাণ নষ্ট করার চেষ্টা করা হয়।
পাবলিকিয়ান টুডে / এন। সূত্র: প্রথম আলো






