ছবি: সংগৃহীত
আমজনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান ঢাকা-১২ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। প্রজাপতি প্রতীকে তিনি পেয়েছেন মোট ১ হাজার ৪৪ ভোট। এই আসনে সর্বমোট অবৈধ বা বাতিল হয়েছে ২ হাজার ৪৪৪টি ভোট। ফলে বাতিল হওয়া ভোটের সমানও ভোট পাননি তারেক। এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ২৬৮টি বা ৩৭ দশমিক ৪২ শতাংশ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
ঘোষিত ফলাফলে দেখা যায়, জামায়াতের প্রার্থী সাইফুল আলম পেয়েছেন ৫৩ হাজার ৭৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক (কোদাল প্রতীক) পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। অপরদিকে, ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ২৯ হাজার ৮৬৯ ভোট।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৩ হাজার ৩২০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৩৪৯ এবং নারী ভোটার ১ লাখ ৫৮ হাজার ৯৬৮ জন।
পাবলিকিয়ান টুডে/এফএ







