খুবি প্রতিনিধি,
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) স্কুলের আনন্দঘন ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু শ্রেণি কক্ষের পাঠদান দিয়েই সাফল্য অর্জন করা যায়না। এর পাশাপাশি শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রচেষ্টা থাকতে হয় পাশাপাশি বিভিন্ন কো-কারিকুলারের সাথে যুক্ত থাকতে হয়। তিনি বলেন, স্কুলের ভালো ফলাফলের জন্য দরকার ভালো মানের শিক্ষক। আমরা আশা করি স্কুলের অভিাবকরা এগিয়ে আসলে আমরা আরো শিক্ষক নিয়োগ দিতে পারবো। এবং বর্তমান স্কুলের শিক্ষকদের স্কুলে সময় দিতে হবে, আরো দক্ষতা বাড়াতে হবে, যাতে শিক্ষকদের মান বাড়ে। স্কুলের ওপর আমাদের দায়বদ্ধতা আছে, আমরা সামনে আমুল পরিবর্নত করবো, যদি সবার প্রচেষ্টা থাকে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন বলেন, অধ্যবসায় এবং পরিশ্রম করতে হবে, পাশাপাশি বিশ্রাম এবং বিনোদনও দরকার যাতে রেজাল্ট ভালো হয়। মোবাইল নিয়ন্ত্রন করতে হবে, এবিষয়ে অভিভাবকদের আরে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের বিনোদনের জন্য আমরা স্কুলের পাশেই শিশু পার্কের মত করবো, যাতে করে স্কুলের শিক্ষার্থীরা এখানে বিনোদন নিতে পারে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণ কমল রায়, তিনি বলেন, আমরা শুধু পড়া লেখাই না, কো- কারিকুলার করেও সাফল্য অর্জন করা যায়। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে জয়-পরাজয়কে স্বাভাবিকভাবে গ্রহণ করার মানসিকতা তৈরি হয়, যা ভবিষ্যৎ জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখে।
শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের স্কুলমুখী করে তোলে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করে।
সবশেষ এবছরে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন ও সাফল্যের জন্য সম্মাননা এবং পুরস্কার বিতরণ করা হয়।
পাবলিকিয়ান টুডে/ এমকে







