চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী ইসরাত জাহান কাকনকে ধরে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। ইসরাত জাহান ওই কলেজের ছাত্রলীগ কমিটির সদস্য।রোববার (০৪ মে) দুপুরে কাকন কলেজ ক্যাম্পাসে এলে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।শিক্ষার্থীদের অভিযোগ, ইসরাত জাহান সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে ক্যাম্পাসে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছেন।চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, ‘মহসিন কলেজের ইসরাত জাহান কাকন নামে এক ছাত্রীকে আটক করা হয়েছে খবর পেয়ে পুলিশ সেখানে যায়। ওই ছাত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে।’
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.






