কয়েক বছর অব্যহত চেষ্টার পর চায়নার প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় গবেষণা প্রতিষ্ঠান সেকেন্ড ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি(এসআইও)-র সাথে চবি ক্যাম্পাসে মেরিন স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মাণ সম্পর্কিত চুক্তি স্বাক্ষর হলো। চায়নার অন্যতম ডিজিটাল সিটি হ্যাংঝুতে অবস্থিত এসআইও-র আমন্ত্রণে চবি উপাচার্যের সঙ্গে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড মোঃ কামাল উদ্দিন ও ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক এবং উল্লিখিত গ্রাউন্ড ষ্টেশন নির্মাণ প্রকল্পের সমন্বয়ক ড মোহাম্মদ মোসলেম উদ্দিন চুক্তি স্বাক্ষরকালে উপস্থিত ছিলেন। চবি প্রতিনিধি দলটি সরেজমিনে দুই দিনব্যাপী এসআইও-র কার্যক্রম পরিদর্শন করে ১৯শে ডিসেম্বর এ চুক্তি স্বাক্ষর করে। এসআইও-র পক্ষে প্রতিষ্ঠানপ্রধান ডাইরেক্টর জেনারেল অধ্যাপক ড. ফ্যাং ইংজিয়া (Fang Yinxia) ও চবির পক্ষে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ চুক্তিতে স্বাক্ষর করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেরিন স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন স্থাপিত হলে বাংলাদেশের জন্য বঙ্গোপসাগরে সমুদ্র, আবহাওয়া ও জলবায়ু গবেষণার সুযোগ ও সক্ষমতা বাড়বে। এ ছাড়া এতদঞ্চলের আবহাওয়া ফোরকাস্টিং, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং অনন্বেষিত সমুদ্র সম্পদের তথ্য সংগ্রহ ও টেকসই সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleতথ্য মন্ত্রণালয় সরকারের সকল কার্যক্রম প্রচারে ভূমিকা রাখে






