হঠাৎ জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের চলমান পরিস্থিতি ও সমসাময়িক ইস্যুতে নিজেদের অবস্থান পরিষ্কার করতে এ আয়োজন করেছে দলটি।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় ঢাকার বাংলামোটরে অবস্থিত দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত বার্তায় ব্যাপারটি নিশ্চিত করেন।
সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সম্মেলনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা বা নতুন কর্মসূচি আসতে পারে।
পাবলিকিয়ান টুডে/ আয়নুল|ফেসবুক







