আইসিসি টি-২০ বিশ্বকাপের শুরুতে বাংলাদেশের অংশগ্রহণ না থাকা নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে বাংলাদেশের অনুপস্থিতিকে জাতির জন্য অপমানজনক বলে উল্লেখ করেন।
পোস্টে জামায়াত আমীর লেখেন—
❝প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুরা,
আজ আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকতো টিভি স্ক্রিনে, সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে।
দুঃখের বিষয়, এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের ক্রিকেটারদের সাথে জাতিকেও অপমান করা হয়েছে। লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো।
প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সাথে সমব্যথী। দেশের মর্যাদা, দেশের স্বপ্নের সাথে কোনো আপোষ নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাবো, ইনশাআল্লাহ।
বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে- গর্ব নিয়ে, শক্তি নিয়ে, সম্মান নিয়ে।❞

ডা. শফিকুর রহমানের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই তার পোস্টে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মর্যাদা রক্ষার দাবি তুলেছেন।
আরও পড়ুন: প্রবাসীরা কেবল রেমিট্যান্স যোদ্ধা নন, তারা এই দেশের গর্ব : জামায়াত আমীর
বিশ্লেষকরা বলছেন, ক্রিকেট শুধু একটি খেলা নয়—এটি জাতীয় আবেগ ও পরিচয়ের অংশ। আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এমন বক্তব্য রাজনৈতিক ও সামাজিক পরিসরে নতুন আলোচনা তৈরি করেছে।
পাবলিকিয়ান টুডে/এফএ । পাবলিকিয়ান টুডে ফেইসবুক
জামালপুরে বিএনপি ও চরমোনাইয়ের দুই শতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদা







