ঢাকা-১৭ আসনে পোস্টাল ব্যালটের ভোটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে পেছনে ফেলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী স. ম. খালিদুজ্জামান।
শনিবার (৭ মার্চ) নির্বাচন কমিশনের আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটের চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে এসব তথ্য পাওয়া যায়।
আরও পড়ুন: এবার ৫ জেলার ডিসি প্রত্যাহার
আরও পড়ুন: ‘ছাত্রলীগ সন্ত্রাসীদের দায়ভার ছাত্রদল নিবে না’ বলা নেতাকে ছাত্রদল থেকে বহিষ্কার
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ২৫৬টি পোস্টাল ভোট, আর স. ম. খালিদুজ্জামান পেয়েছেন ২ হাজার ৩২৮টি ভোট।
এছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের ভোটে সারাদেশেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, দলটি মোট পোস্টাল ভোটের ৪৫ দশমিক ৮৮ শতাংশ পেয়েছে। অন্যদিকে বিএনপি পেয়েছে ৩০ দশমিক ২৮ শতাংশ ভোট। এমনকি পোস্টাল ভোটের প্রভাবে দুটি আসনের চূড়ান্ত ফলাফলও পরিবর্তিত হয়েছে।
প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবারের নির্বাচনে প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ভোটের ব্যবস্থা চালু করে নির্বাচন কমিশন। এতে প্রবাসীদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং কারাগারে থাকা বন্দিরাও ভোট দেওয়ার সুযোগ পান।
ইসি সূত্রে জানা যায়, পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন ১৫ লাখ ২০ হাজার ৯৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১০ লাখ ৬৩ হাজার ৮৭৪ জন। বাতিল হয়েছে ৫৭ হাজার ৮৯৮টি ভোট। মোট ভোট প্রদানের হার ৬৯ দশমিক ৯৯ শতাংশ।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, জামায়াতে ইসলামী একাই পেয়েছে ৪ লাখ ৮৮ হাজার ১১৪ ভোট (৪৫.৮৮%)। বিএনপি পেয়েছে ৩ লাখ ২২ হাজার ১৪৪ ভোট (৩০.২৮%)। এছাড়া নবগঠিত জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৫২ হাজার ৮৪০ ভোট (৪.৯৬%)।
পোস্টাল ব্যালটের ভোটের কারণে সিরাজগঞ্জ-৪ ও মাদারীপুর-১ আসনের সাধারণ ভোটের ব্যবধান ঘুচিয়ে জয় ছিনিয়ে নিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
এদিকে সবচেয়ে বেশি পোস্টাল ভোট পড়েছে রংপুর-২ আসনে, যেখানে ভোটের হার ৮৭.০৮ শতাংশ। অন্যদিকে পঞ্চগড়-২, ঠাকুরগাঁও-২ ও ৩ এবং চট্টগ্রাম-১ আসনে কোনো পোস্টাল ভোট পড়েনি।
পাবলিকিয়ান টুডে/এফএ ফেইসবুক







