ফুড কনটেইনার বক্স স্থাপনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবিদুল ইসলাম খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ২৬ নং দফায় বলা হয়েছে “সবার জন্য স্বাস্থ্য” এই নীতির বাস্তবায়ন করা হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেই নীতি অবলম্বন করে “Hygiene is the first line of defence against illness”এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার প্রতি জোর দিতে প্রাথমিকভাবে খাবারের পাত্রগুলোকে জীবাণুমুক্ত রাখতে “ফুড কন্টেইনার বক্স” স্থাপন করে আমাদের আইডিয়া টুকু সাধারণ শিক্ষার্থীদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি শিক্ষার্থীরা তাদের খাবার পাত্র খাবার শেষে যেখানে সেখানে না ফেলে এই বক্সে রাখবে।একই সাথে, পুরো বিশ্ববিদ্যালয় জোড়ে প্রয়োজনীয় সংখ্যক ফুড কন্টেইনার বক্স স্থাপনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.






