ইরান থেকে ছোড়া শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে তীব্র বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার তেল আবিবে আঘাতের পর সতর্কতা সাইরেন বাজানো হয়েছে।
স্থানীয় গণমাধ্যম ইসরায়েল হায়োম জানিয়েছে, তেল আবিব শহরে একটি ক্ষেপণাস্ত্র পড়েছে। এ বিষয়ে তৎক্ষণাৎ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ইসরায়েলের চ্যানেল ১২-এ বিস্ফোরণের তীব্র শব্দ সম্প্রচারিত হয়েছে, যা নাগরিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। নিরাপত্তা বাহিনী স্থানীয়দের দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে নির্দেশ দিয়েছেন।
উল্লেখযোগ্য, সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর এই হামলা আন্তর্জাতিক সংবাদমাধ্যমের নজর কাড়ছে। এখনও ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার বা কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
পাবলিকিয়ান টুডে / এন।







