অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য সব উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাঁদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সম্পদ বিবরণী প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা নির্দেশনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাঁদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখ পর্যন্ত হালনাগাদ সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত সম্পদ বিবরণীতে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থাবর ও অস্থাবর সম্পদ, আয়ের উৎসসহ অন্যান্য আর্থিক তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
সম্পদ বিবরণীর পূর্ণাঙ্গ তালিকা ও বিস্তারিত তথ্য মন্ত্রিপরিষদ বিভাগের প্রকাশিত প্রজ্ঞাপনে সংযুক্ত করা হয়েছে।
সম্পদ বিবরণী দেখতে ক্লিক করুন।
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক







