ইয়ুথ প্লাটফর্ম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ওয়াইপিএসডি) এর উদ্যোগে ফেনীর ছাগলনাইয়া উপজেলায় “টেকসই কমিউনিটি উন্নয়নে যুবক ও স্বেচ্ছাসেবী নেতৃত্বের ভূমিকা” শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে গ্রীন লাউঞ্জ রেস্টুরেন্টে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রধান সমন্বয়ক মাহিম সাঈদ জিসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন সেন্টার ফর গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিডি)-এর নির্বাহী পরিচালক এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য সাইদুল ইসলাম।
তিনি যুব সমাজের নেতৃত্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কৌশলগত ভূমিকা, স্থানীয় কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ এবং স্বেচ্ছাসেবী উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
প্যানেল আলোচনায় অংশ নেন যুব উন্নয়ন অধিদপ্তর কুমিল্লা’র সহকারী পরিচালক সাইফ উদ্দিন আহমেদ, ইউনাইটেড ট্রাস্টের এরিয়া কোঅর্ডিনেটর ও সংগঠক ফয়সল ভূঁইয়া এবং এএআর এর নির্বাহী পরিচালক জাবের বিন ওবায়েদ উল্লাহ চৌধুরী। তারা যুবকদের দক্ষতা উন্নয়ন, সামাজিক সংগঠনের মাধ্যমে কমিউনিটি মোবিলাইজেশন এবং টেকসই উন্নয়নে স্বেচ্ছাসেবীদের অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও রক্তদান সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পুসাকের সাবেক সাধারণ সম্পাদক তাশরিফ আহমেদ, সভাপতি তানজিল আরিফ, বর্তমান সভাপতি সালমান আরিফ, ঢাবি ফেনী অ্যালামনাই নাফিজ ইমতিয়াজ, ছাগলনাইয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাজোয়ার হোসেন, মাইলের মাথা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম, উত্তর কুহুমা বাইশবাড়ি সংগঠনের সদস্য আহাম্মদ উল্ল্যাহ, ক্রীড়া সংগঠক আসাদ উল্ল্যাহ, মোশরাফা জান্নাত, নিশাত তামান্না, তানভীর মাহতাব নিশান, সাব্বির হোসেন, সাংবাদিক শেখ কামাল, নজরুল ইসলাম চৌধুরী, আউয়াল চৌধুরী, এবিএম নিজাম উদ্দিন, পরশুরাম শান্তির প্রদীপ ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম, ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাবের সাবেক সহ-সভাপতি হানিফ সজিব এবং শাওন মজুমদারসহ আরও অনেকে।
অনুষ্ঠানে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক, ব্যাংকার, লেখক, আইনজীবী এবং প্রযুক্তি বিশেষজ্ঞসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করেন।
সেমিনার শেষে রমজানের পবিত্রতায় ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মসূচির মাধ্যমে যুব সমাজকে টেকসই উন্নয়নের লক্ষ্যে আরও সক্রিয় ও সংগঠিত করাই তাদের মূল উদ্দেশ্য। ওয়াইপিএসডি একটি যুব-কেন্দ্রিক সংগঠন, যা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে যুবকদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই অনুষ্ঠানটি স্থানীয় পর্যায়ে যুব নেতৃত্বের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করেছে বলে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন।
পাবলিকিয়ান টুডে/ আয়নুল|ফেসবুক







