স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে মাঙ্কিপক্স (এমপক্স) নিয়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যদিও দেশে এখনো কেউ এই রোগে আক্রান্ত হননি, তবুও সন্দেহজনক লক্ষণ দেখা দিলে দ্রুত স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন ১৬২৬৩ ও ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
মাঙ্কিপক্সের লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথাব্যথা, পেশিব্যথা, পিঠে ব্যথা, দুর্বলতা, ফোলা লসিকাগ্রন্থি এবং ত্বকের ফুসকুড়ি বা ক্ষত।
বিভিন্ন দেশে, বিশেষ করে মধ্য আফ্রিকায় ছড়িয়ে পড়েছে রোগটি। আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় প্রথম শনাক্ত হওয়ার পর থেকে এমপক্স এই মহাদেশের মধ্য ও পূর্বাঞ্চলীয় কয়েকটি দেশেও ছড়িয়ে পড়ছে। এর মধ্যে রয়েছে বুরুন্ডি, উগান্ডা, রুয়ান্ডা, সুইডেন, কেনিয়া। গতকাল শুক্রবার পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এমপক্সে আক্রান্ত একজনকে শনাক্ত করেছে তারা।। যেসব ব্যক্তি সাম্প্রতিককালে এই রোগের প্রাদুর্ভাব ঘটেছে এমন দেশে ভ্রমণ করেছেন, তাদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক দাউদ আদনান বলেন, এমপক্সের সংক্রমণ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে, বিশেষ করে বিমানবন্দর এবং অন্যান্য প্রবেশপথে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মাঙ্কিপক্স নিয়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছে, যা থেকে বোঝা যায় এটি একটি সংক্রামক রোগ এবং সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসলে বা তার শ্বাসপ্রশ্বাসের মাধ্যমেও অন্য কেউ এতে আক্রান্ত হতে পারে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleশিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলেন ববি উপাচার্য ড. বদরুজ্জামান
Next Article ভিসি একজন তবে সবকিছু অন্যজন পরিচালনা করার অভিযোগ।






