সাদিকুর রহমান সাদি, ক্যাম্পাস প্রতিনিধি
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি কুইজিং অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাবের ২০২৬ সালের চতুর্থ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এ কমিটি কুইজ, জ্ঞানচর্চা ও সমসাময়িক বিষয়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবে।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সানজিম সাজিদ জিম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আশেক এলাহী। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন আশিক বিল্লাহ সাদ এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আল মুমিনুল মিয়া। সহকারী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফাবিয়া কবির তোহা, সাংগঠনিক সম্পাদক হিসেবে তাসনিমা ইসলাম এবং সহকারী কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন ইয়ামিন আলম।
বিভাগীয় সম্পাদকদের মধ্যে অ্যাডমিন ও অফিস বিষয়ক সম্পাদক হিসেবে আদিলা খানম, স্পন্সরশিপ ম্যানেজমেন্ট সম্পাদক হিসেবে রাকিবুল হুদা, কনটেন্ট ও মিডিয়া ম্যানেজমেন্ট সম্পাদক হিসেবে মো. তৌহিদুর রহমান, লজিস্টিকস ও ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক হিসেবে তাসনিম হোসেন তাজিন এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স সম্পাদক হিসেবে মাশিয়া কাদের শিফা দায়িত্ব পালন করবেন। রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সম্পাদক হিসেবে যৌথভাবে দায়িত্বে রয়েছেন সুমাইয়া মাহজাবীন ও মিতবা ফাইরুজ মঞ্জুর।
উপ-সম্পাদক ও সহকারী সম্পাদকদের মধ্যে অ্যাডমিন ও অফিস বিষয়ক উপ-সম্পাদক হিসেবে নাজিয়া ইসলাম নাদি এবং স্পন্সরশিপ ম্যানেজমেন্ট উপ-সম্পাদক হিসেবে মো. ফাতিন তাজওয়ার দায়িত্ব পালন করবেন। কনটেন্ট ও মিডিয়া ম্যানেজমেন্ট বিভাগের উপ-সম্পাদক হিসেবে রয়েছেন মো. মারুফ মল্লিক, সাদিয়া খানম ও মো. আফিফ আবরার তাসিন এবং সহকারী সম্পাদক হিসেবে কৃষ্ণেন্দু বিশ্বাস।
লজিস্টিকস ও ইভেন্ট ম্যানেজমেন্ট বিভাগের উপ-সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম সেজান, খালিদ হাসান, ফারহানা আক্তার ও নুসরাত জাহান নির্বাচিত হয়েছেন। একই বিভাগের সহকারী সম্পাদক হিসেবে রয়েছেন সায়েদ খান। এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইস্তেয়াক আহমেদ ও জুমানাহ। রিসার্চ অ্যান্ড পাবলিকেশন বিভাগের উপ-সম্পাদক হিসেবে রয়েছেন লাবিব আহমেদ।
কমিটিতে এক্সিকিউটিভ সদস্য হিসেবে রয়েছেন নীরব মাহমুদ, ফেরদৌসী রহমান তিশমা, মো. তাজিম, নাহিয়ান ইসলাম প্রিথিবী, মো. নাহিদ শাহরিয়ার রাফাত, এইচ. এম. জাকারিয়া, মো. তানহা মুরসালিন, মো. তাহসিনুল ইসলাম, মালিহা এলিন স্নেহা, মুরসালিন মাহিন, নুজহাত কামাল সুজানা, এস. এম. আবিদুর রহমান এবং মুবাসশিরা তাসনিম।
নবনির্বাচিত সভাপতি সানজিম সাজিদ জিম বলেন, অতীতের কমিটিগুলো ক্লাবের ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই ধারাবাহিকতায় আগামী দিনে ক্লাবের কার্যক্রমের পরিধি বাড়িয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করা এবং শিক্ষার্থীদের মধ্যে সমসাময়িক বিষয় সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করা হবে।
সাধারণ সম্পাদক মো. আশেক এলাহী বলেন, “সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হতে পেরে আমি সম্মানিত ও গর্বিত। জ্ঞানভিত্তিক কার্যক্রম, সমসাময়িক বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে ক্লাবের কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।”
নবগঠিত এই কমিটি আগামী সময়ে বিশ্ববিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা, সেমিনার, আলোচনা সভা এবং সমসাময়িক বিষয়ভিত্তিক বিভিন্ন কার্যক্রম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক







