অস্ট্রেলিয়ার পর এবার শ্রীলঙ্কাকেও হারিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক জাগিয়ে চলেছে জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল। ১৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল-কে পরাজিত করার পর আজ কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল-কেও ৬ উইকেটে হারিয়েছে সিকান্দার রাজার দল।
টসে জিতে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা ৭ উইকেটে তোলে ১৭৮ রান। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ৩ বল হাতে রেখেই পৌঁছে যায় জয়ের বন্দরে। টি-টোয়েন্টি সংস্করণে এটি জিম্বাবুয়ের দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির।
দলের জয়ে আবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অধিনায়ক সিকান্দার রাজা। ৫০ বলে ৮১ রানের সমীকরণে ব্যাট করতে নেমে তিনি খেলেন ২৫ বলে ৪৫ রানের কার্যকর ইনিংস। রাজা আউট হওয়ার সময় জিম্বাবুয়ের প্রয়োজন ছিল ১০ বলে ১২ রান।
শেষ ওভারে দরকার ছিল ৮ রান। মহেশ তিকশানা-র করা ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকান টনি মুনিওঙ্গা, কার্যত সেখানেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।
তবে জয়ের পেছনে বড় অবদান রাখেন ওপেনার ব্রায়ান বেনেট। ৪৮ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন তিনি। এর আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ৬৪ রানে অপরাজিত ছিলেন বেনেট, যা তাঁর ধারাবাহিকতার প্রমাণ।
পাবলিকিয়ান টুডে/ এ| মূলসূত্র: প্রথম আলো







