বুয়েট আয়োজিত CELENCIA session one এ ডুয়েট শিক্ষার্থীদের জয়জয়কার। এই প্রতিযোগিতায় ডুয়েট থেকে সাতটি ভিন্ন ভিন্ন সেগমেন্টে একাধিক শিক্ষার্থীদের দল অংশগ্রহণ করে।
সর্বমোট ৭টি সেগমেন্টে অংশ নিয়ে ডুয়েট শিক্ষার্থীরা অসাধারণ সাফল্য অর্জন করে। ৯ টি সেগমেন্ট এর মধ্যে ৩টি সেগমেন্টে চ্যাম্পিয়ন এবং ২টি সেগমেন্টে রানার্স আপ হয়ে ডুয়েট অর্জন করে মোট ৫টি পুরস্কার।
চ্যাম্পিয়ন হওয়া সেগমেন্টগুলো হলো—
Paper Tower
House of Truss
Mechanics Mayhem
এছাড়া প্রতিযোগিতায় সার্বিক কার্যক্রম ও প্রতিনিধিত্বের স্বীকৃতিস্বরূপ Best Campus Ambassador পুরস্কারও অর্জন করেছে ডুয়েটের মাজহারুল ইসলাম। এই সাফল্য ডুয়েট শিক্ষার্থীদের সৃজনশীলতা, কারিগরি দক্ষতা ও দলগত কাজের উৎকর্ষতার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে। প্রতিযোগিতায় ডুয়েটের এমন সাফল্য বিশ্ববিদ্যালয়টির গৌরব আরও বৃদ্ধি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা
উল্লেখ্য যে উক্ত আয়োজনে সর্বোচ্চ সংখ্যক পুরুষ্কার পেয়েছে বুয়েট
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক







