ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক অভিযোগ করে বলেছেন,রাতের অন্ধকারে বোরকা পরে ঘরে ঘরে গিয়ে টাকা বিলিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত। গতকালও বোরকা পরে টাকা বিতরণের সময় দুজনকে হাতেনাতে ধরে পুলিশে দেওয়া হয়েছে এবং মিরপুর ডিওএইচএস থেকে জামায়াতের টাকা বণ্টনের সুনির্দিষ্ট তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।
আজ শুক্রবার প্রচারণার ১৬তম দিনে পল্লবী ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন আবাসিক এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
শুধুমাত্র ধানের শীষের ভোটারদের ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে—প্রতিপক্ষের এমন অভিযোগকে হাস্যকর ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে আমিনুল হক।বলেন, জামায়াতের প্রার্থীর এ ধরনের বক্তব্য চরম নির্বুদ্ধিতার পরিচয়। জনগণের ওপর আস্থা না থাকায় তারা এখন অপপ্রচারের আশ্রয় নিচ্ছে।
এলাকার সন্তান হিসেবে স্থানীয় সমস্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দিয়ে সাবেক এই জাতীয় ফুটবল দলের অধিনায়ক বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি নয়, সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণই তার প্রধান লক্ষ্য। বিশেষ করে এই এলাকার বিশাল উর্দুভাষী জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসন, তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষা ও পরিবারের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করাকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের হাতে তার ভবিষ্যৎ পরিকল্পনার লিফলেট তুলে দেন এবং আগামী ১২ই ফেব্রুয়ারি একটি শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়তে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে উপস্থিত ছিলেন।
পাবলিকিয়ান টুডে/ আয়নুল|ফেসবুক
[news_photocard_button text=”ডাউনলোড ফটোকার্ড”]







