কুমিল্লার বরুড়ার পাঁচপুকুরিয়া গ্রামে এখনো শিক্ষার আলো পৌঁছেনি। সেই কোনো প্রাইমারি স্কুল। শিশুরা স্কুলের ঘণ্টা ধ্বনি শোনে না, বইয়ের পাতায় স্বপ্ন আঁকতে পারে না। তাদের শৈশব কাটে অভাবের সাথে লড়াই করে। একটি প্রাথমিক বিদ্যালয় এই গ্রামের শিশুদের জীবনে এনে দিতে পারে নতুন আলো, নতুন দিশা, নতুন ভবিষ্যৎ।
তাই সমাজের বিত্তবান, হৃদয়বান ও দায়িত্বশীল মানুষদের প্রতি এলাকাবাসীর আহ্বান অবহেলিত এ গ্রামের মানুষের পাশে দাঁড়ান। একটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তুলে দিন, যেখানে এই শিশুদের স্বপ্ন ডানা মেলতে পারবে।
একটি বিদ্যালয় শুধু একটি ভবন নয়— এটি একটি প্রজন্মকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার প্রথম সোপান। পাঁচপুকুরিয়ার মানুষগুলোরও স্বপ্ন আছে, তাদেরও অধিকার আছে সুন্দর জীবনের। একটু সহানুভূতি, একটু উদ্যোগই বদলে দিতে পারে তাদের পুরো ভবিষ্যৎ।
পাবলিকিয়ান টুডে/ আয়নুল|ফেসবুক







