বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার উদ্যোগে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন ও বিভিন্ন প্রকাশনা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ) পবিত রমজান মাস উপলক্ষে এ আয়োজন করে ছাত্রশিবিরের প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার আইইউবিএটি জোন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক চেতনা জাগ্রত করার উদ্দেশ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়। ক্যাম্পাসে আয়োজিত বিতরণ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের হাতে কুরআনের অনুবাদ ও নির্বাচিত প্রকাশনা তুলে দেন।
তারা বলেন, শিক্ষাজীবনের পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও মানবিক গুণাবলি চর্চার আহ্বান জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
পাবলিকিয়ান টুডে/এফএ ফেইসবুক







