সিলেটের টুকেরবাজার এলাকায় দুই কিশোরের ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে পাঁচ গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, দুই কিশোরের বাগবিতণ্ডার জেরে প্রথমে কুমারগাঁও ও সাহেবের গাঁও গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি জটিল হয়ে উঠলে আশপাশের আরও কয়েকটি গ্রামের মানুষ এতে জড়িয়ে পড়ে। সংঘর্ষে এক পক্ষে ছিলেন দুই গ্রামের এবং অপর পক্ষে তিন গ্রামের বাসিন্দারা।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করলে বেশ কয়েকজন আহত হন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সহিংসতায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পাশাপাশি কয়েকটি দোকানপাটেও ভাঙচুর চালানো হয়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাবলিকিয়ান টুডে/ এন| মূলসূত্র: কালের কণ্ঠ
[news_photocard_button text=”ডাউনলোড ফটোকার্ড”]







