সৃজন সাহা, জবি প্রতিনিধি
শিক্ষার্থীদের সৃজনশীল দক্ষতা বৃদ্ধি এবং সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (JnUCC) অনন্য আয়োজন ‘ক্রিয়েটিভ ম্যানিয়াক’। এটি ক্লাবটির অন্যতম একটি সিগন্যাচার ইভেন্ট। একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের ভেতরের সৃজনশীল সত্তাকে একটি পেশাদার প্ল্যাটফর্ম দেওয়ার লক্ষ্যেই এই ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকরা জানান, দুইটি ক্যাটাগরিতে বিভক্ত এই আয়োজনের ১ম ক্যাটাগরিতে থাকছে সৃজনশীল লেখালেখি, গ্রাফিক ডিজাইন, আইডিয়া জেনারেশন,রিল মেকিং, ফটোগ্রাফিসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্ট। যা শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের জন্য দক্ষ করে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। এটি কেবল বিশ্ববিদ্যালয়ের ১৯তম ও ২০তম ব্যাচের জন্য উন্মুক্ত।
২য় ক্যাটাগরি তে থাকছে টিমভিত্তিক কেস কম্পিটিশন, যেখানে সৃজনশীলতা ও বিশ্লেষণী দক্ষতার সমন্বয়ে অংশগ্রহণকারীরা দেখাতে পারবে নিজেদের কৌশলগত চিন্তার সামর্থ্য। এটি বিশ্ববিদ্যালয়ের সকল ব্যাচের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত
থাকবে।
𝗥𝗲𝗴𝗶𝘀𝘁𝗿𝗮𝘁𝗶𝗼𝗻 𝗟𝗶𝗻𝗸:
𝗘𝘃𝗲𝗻𝘁 𝗟𝗶𝗻𝗸:
অনলাইন ও অফলাইনে দুই মাধ্যমেই রেজিস্ট্রেশন চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাসে (ভাস্কর্য চত্ত্বরের সামনে) রেজিস্ট্রেশন বুথ বসানো হয়েছে। বুথ থেকেই ইভেন্ট সংক্রান্ত প্রয়োজনীয় সকল তথ্য ও সুবিধা পাওয়া যাবে।
উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার এবং সার্টিফিকেট, ক্রেস্ট ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ‘সেরা লোগো’ নির্বাচিত হবে ক্লাবের আগামী ইভেন্টের অফিসিয়াল লোগো হিসেবে। বিজয়ীরা ভবিষ্যৎ প্রজেক্টে সরাসরি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের বিশেষায়িত টিমের সঙ্গে কাজ করার সুযোগ পাবে।
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক







