লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা প্রধান হুসেইন মাকলেদ নিহত হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে। আজ সোমবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইডিএফ জানায়, রোববার লেবাননের রাজধানী বৈরুতে হামলায় হেজবুল্লাহর গোয়েন্দা সদরদপ্তরের প্রধান হুসেইন মাকলেদকে হত্যা করা হয়েছে।
গত শনিবার থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে করে ইরানের শীর্ষ অনেক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে। পাল্টা হামলা শুরু করেছে ইরানও।
পাবলিকিয়ান টুডে/ আয়নুল|ফেসবুক







