আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠান। একই দিনে সকালে একুশে পদক প্রদান এবং বিকেলে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, “২৬ ফেব্রুয়ারি সকালে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে গুণিজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।”
তিনি আরও জানান, “এরপর বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।”
এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। সংশ্লিষ্ট প্রকাশকরা এ সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
আয়োজক সূত্র জানিয়েছে, রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এই দুই আয়োজন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন
সূত্র: বাসস







