স্নুকার কিংবদন্তি ও বিবিসির ধারাভাষ্যকার জন ভারগো মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
ভারগোর ছিল ১৮ বছরের বর্ণাঢ্য পেশাদার ক্যারিয়ার। ১৯৭৯ সালের ইউকে চ্যাম্পিয়নশিপসহ চারটি নন-র্যাঙ্কিং শিরোপা জিতেছেন এবং ১৯৭৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছিলেন।
তিনি অবশ্য তার খেলার পরবর্তী ক্যারিয়ারের জন্য সবচেয়ে বেশি পরিচিত। যেখানে ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত কমেডিয়ান জিম ডেভিডসনের সঙ্গে স্নুকার টিভি প্রোগ্রাম বিগ ব্রেক উপস্থাপন করেছিলেন।
১৯৯৪ সালে খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর ভারগো বিবিসির ধারাভাষ্যকার হিসেবে যুক্ত হন। তার শেষ বিবিসির ধারাভাষ্য হয়েছিল ১৭ দিন আগে, যখন মাস্টার্স ফাইনালে কাইরেন উইলসন জন হিগিন্সকে হারান।
তিনি একজন জনপ্রিয় ধারাভাষ্যকার ছিলেন এবং তার বিখ্যাত বাক্য ছিল, ‘কিউ বল কোথায় যাচ্ছে?’, যা একজন খেলোয়াড় ফাউল করতে চলার সময় তিনি প্রায়ই বলতেন।
ওয়ার্ল্ড স্নুকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ওয়ার্ল্ড স্নুকার টুরের সকল সদস্য কিংবদন্তি স্নুকার খেলোয়াড় ও সম্প্রচারক জন ভিরগোর মৃত্যু সংবাদে গভীরভাবে শোকাহত। আমাদের ভাবনা তার পরিবার ও প্রিয়জনদের সঙ্গে আছে। শান্তিতে বিশ্রাম করুন, জেভি।’
পাবলিকিয়ান টুডে/ আয়নুল|ফেসবুক







