চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) সাবেক শিক্ষার্থী শামীম শাহরিয়ার। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ৪৪তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়।
গত ১১ নভেম্বর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ১ হাজার ৭১০টি পদের বিপরীতে ১ হাজার ৬৭৬ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করে ফল প্রকাশ করে। তবে সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করা হয়েছে ১ হাজার ৪৯০ জন প্রার্থীর নাম। সে হিসাবে চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হওয়া ১৮৬ জন প্রার্থী এই বিসিএস থেকে বাদ পড়েছেন। ওই তালিকায় রয়েছেন শামীম শাহরিয়ারও।

তার আগে, গত ৩০ জুন রাত সাড়ে ১১টার দিকে পিএসসি ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে। ওই ফলাফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন শামীম শাহরিয়ার। তিনি ঢাকা মেডিকেল কলেজের কে-৭৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন: সদস্যসচিব জাবেরসহ কর্মীদের ওপর হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ইনকিলাব মঞ্চের
চূড়ান্ত ফল প্রকাশের সময় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে তিনি এমআরসিপি পার্ট–১ সম্পন্ন করেন। তার শিক্ষাজীবন শুরু হয় রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। সেখান থেকে এসএসসি পাস করে তিনি নটরডেম কলেজে ভর্তি হন এবং সেখান থেকেই এইচএসসি সম্পন্ন করেন।
পড়ুন: আন্তর্জাতিক মঞ্চে পা বাড়াতে প্রস্তুত—আইইউটির হাতে বানানো রেস কার
তবে বৃহস্পতিবার প্রকাশিত চূড়ান্ত গেজেটে তার নাম না থাকায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। রাজনৈতিক কোনো কারণ নাকি প্রশাসনিক বা প্রক্রিয়াগত জটিলতায় তাকে বাদ দেওয়া হয়েছে—সে বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পাবলিকিয়ান টুডে/এফএ মূলসূত্র: কালের কন্ঠ







