রিসালাত আলিফ, বাকৃবি প্রতিনিধি
‘বিশ্ব ভালোবাসা দিবস’ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) হতদরিদ্র, খেটে খাওয়া মানুষ ও সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার ও গোলাপ বিতরণ করেছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় ঘুরে বেড়ানো সুবিধাবঞ্চিত মানুষ এবং ভিক্ষুকদের মাঝে তিনি দুপুরের খাবার ও গোলাপ বিতরণ করেন।
এসময় ছাত্রদল আহ্বায়ক আতিকুর রহমান বলেন, ‘ভালোবাসা শুধু দু’জন মানুষের মাঝে সীমাবদ্ধ নয়; ভালোবাসা হলো মানবতার জন্য, সমাজের জন্য, ভালোবাসা হল সেই মানুষগুলোর জন্য যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করে জীবন চালায়। আজ বিশ্ব ভালোবাসা দিবসে গরীব, দুস্থ, অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে ভালোবাসার শুভেচ্ছা বিনিময়ের চেষ্টা করেছি মাত্র। তাদের হাসিই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।’
এদিকে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের দুস্থ মানুষদের প্রতি এমন সহমর্মিতা ও পাশে থাকার প্রতিশ্রুতি রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে বলে মনে করছে শিক্ষার্থীরা।
পাবলিকিয়ান টুডে/ এসএইচ | ফেসবুক
[news_photocard_button text=”ডাউনলোড ফটোকার্ড”]







