বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–এর প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব ওপশ্চিম—উভয় শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিগুলোতে সাংগঠনিক অভিজ্ঞতাসম্পন্ন নেতাদের দায়িত্ব দেওয়ায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
পূর্ব শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন রেজাউল করিম এবং সেক্রেটারি হয়েছেন আশরাফুল ইসলাম জায়েদ। সংগঠন সূত্র জানায়, আশরাফুল ইসলাম জায়েদ এর আগে একই শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে রেজাউল করিম পূর্বে প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন।
হত্যা ও ধর্ষণের প্রতিবাদে জামায়াত-এনসিপিসহ ১১ দলের বিক্ষোভ মিছিল আজ
এদিকে পশ্চিম শাখার সভাপতি করা হয়েছে শান্ত তালুকদার–কে এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন হা. হাবিবুর রহমান। নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে দুই শাখাতেই সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, সদস্যসংগঠন শক্তিশালীকরণ এবং শিক্ষার্থীদের বিভিন্ন উদ্যোগে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, পূর্ব ও পশ্চিম—উভয় শাখায় অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয় সংগঠনের সামগ্রিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নতুন সেশনে কার্যক্রম আরও সুসংগঠিত হবে।
পাবলিকিয়ান টুডে/এফএ







