রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের লতিফ ছাত্রাবাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার (২ মার্চ) দিবাগত রাত একটার দিকে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ছাত্রদল ও ছাত্রশিবির পরস্পরকে দোষারোপ করছে।
এদিকে, সংঘর্ষের পর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ছাত্রনেতা শাহরিয়ার হক শান্তকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় সংসদ। তবে বহিষ্কারাদেশ প্রদান করা এই নেতার পদবী জানানো হয়নি।
আরও পড়ুন: ছাত্রদল কর্তৃক হামলার প্রতিবাদে ঢাকা পলিটেকনিকের দক্ষিণ গেটে ছাত্রশিবিরের বিক্ষোভ
আরও পড়ুন: সরকারপ্রধান চার স্তরের নিরাপত্তা ভোগ করেন, কিন্তু জনগণের জান ও মালের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ
আজ মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তর শাখার অধীনস্থ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ছাত্রনেতা শাহরিয়ার হক শান্তকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হল।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
পাবলিকিয়ান টুডে/এফএ ফেইসবুক সূত্র: টিডিসি







