ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অটোমোবাইল বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে পুনর্মিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা একত্রিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মিলিত হন এবং পারস্পরিক মতবিনিময় করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো: হাবিবুর রহমান ।
অনুষ্ঠানটি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে অটোমোবাইল বিভাগের শিক্ষক, সাবেক শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিভাগের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে বিভাগকে আরও এগিয়ে নেওয়ার বিষয়ে মতামত ব্যক্ত করেন। পরে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক







