মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় অনুদান দিতে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এক্ষেত্রে প্রাতিষ্ঠানিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক গবেষণা কার্যক্রমের জন্য সম্প্রতি ‘গবেষণা (পরিচালনা, অর্থায়ন ও ব্যবস্থাপনা) নির্দেশিকা ২০২৬’ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
নির্দেশিকায় গবেষণার ধরন অনুযায়ী সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়ার বিধান রাখা হয়েছে। পাশাপাশি অর্থ ব্যবস্থাপনায় কঠোর নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিতের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, গবেষণাকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ক-শ্রেণির দলীয় বা প্রাতিষ্ঠানিক গবেষণায় ১০ লাখ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। খ-শ্রেণির একক গবেষণায় ৫ লাখ থেকে ১০ লাখ টাকা এবং গ-শ্রেণির একক গবেষণায় সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ রাখা হয়েছে। গবেষণার গুরুত্ব ও ব্যাপ্তি বিবেচনায় প্রয়োজনে এই আর্থিক সীমা পুনর্নির্ধারণ করা যাবে।
পাবলিকিয়ান টুডে/ আয়নুল|ফেসবুক





