...

রণক্ষেত্র হবিগঞ্জ, মেডিক্যালে দেখাগেলো গুলিবিদ্ধ যুবকের লাশ

Rakib Hasan প্রকাশ: ০২ আগস্ট, ২০২৪, ১৩:২৬

হবিগঞ্জে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে হবিগঞ্জ শহরে টাউন হল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো শতাধিক।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খলিলুর রহমান।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় দুই হাজার রাউন্ড টিয়ার গ্যাসের শেল এবং রাবার বুলেন নিক্ষেপ করেছে। আমার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি।

নিহতের নাম মোস্তাক মিয়া (৩০)। তিনি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (পিজিবি) ঠিকাদারের অধীনে কাজ করতেন।

তার বাড়ি সিলেটের টুকেরবাজার। এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মমিন উদ্দিন চৌধুরী।

পিজিবির ঠিকাদারের সুপারভাইজার নূর বখত বলেন, মোস্তাক আমার অধীনে কাজ করতেন। দুই দিন আগে আমরা হবিগঞ্জে কাজ করতে এসেছি, এখানে ভাঙাপুল এলাকায় ছিলাম।

আজ জুমা নামাজের পর মোস্তাক শহরে যায় জুতা কিনতে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। খবর পেয়ে আমরা হাসপাতালে এসে দেখি সে মৃত