ডিজাইন, পাইলটিং ও প্রশিক্ষণ কার্যক্রম শেষে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, নতুন কারিকুলাম বাস্তবায়নের লক্ষ্যে ২০২৭ ও ২০২৮ সালে শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন করা হবে।
রোববার (১৭ মে) দুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আয়োজিত ‘শিক্ষা ও গবেষণা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চলমান শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের শেখানোর জায়গা থেকে অনেক দূরে নিয়ে গেছে। নতুন কারিকুলামে শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষে আবদ্ধ থাকবে না।
তিনি আরও বলেন, “এখন প্রাথমিক শিক্ষার মাপকাঠি হবে, শিক্ষার্থীদের আমরা কতটুকু শিখিয়ে বের করতে পারছি। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শিক্ষাব্যবস্থার ওপর মূল্যায়িত করা হবে সব কর্মকর্তাদের।”
পাবলিকিয়ান টুডে/ এম | ফেসবুক







