দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবরকোন্ডার বিয়ে নিয়ে জল্পনা যেন থামছেই না। সম্প্রতি আবারও আলোচনায় এসেছে এই তারকা জুটির সম্ভাব্য বিয়ের তারিখ নিয়ে।
এর আগে গুঞ্জন ছড়িয়েছিল, ২ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে বিয়ের পিঁড়িতে বসবেন রাশমিকা ও বিজয়। তবে সেই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন রাশমিকা নিজেই। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে জানান, ওই তারিখে বিয়ের কোনো পরিকল্পনা নেই।
তবে এরপরই নতুন করে শোনা যাচ্ছে, চলতি মাসের ২৬ ফেব্রুয়ারিতে নাকি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। অনুরাগীদের একাংশের বিশ্বাস, ওই দিনই বহু প্রতীক্ষিত গাঁটছড়ার সম্ভাবনা রয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত রাশমিকা বা বিজয়- কেউই আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি।
বিনোদন অঙ্গনের সূত্রে জানা গেছে, বিয়ে হলে তা হবে একান্তই ঘরোয়া আয়োজনে। রাজস্থানের উদয়পুরেই অনুষ্ঠান বসতে পারে বলে গুঞ্জন রয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও আত্মীয়স্বজনদের উপস্থিতিতেই বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান এই তারকা জুটি। ইন্ডাস্ট্রি থেকে খুব অল্পসংখ্যক অতিথিকেই আমন্ত্রণ জানানো হতে পারে।
শোনা যাচ্ছে, বিয়ের সময় সংবাদমাধ্যম ও আলোকচিত্রীদের ভিড় এড়িয়ে শান্তিপূর্ণভাবে রীতি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের। তবে বিয়ের পর খানিকটা জাঁকজমকপূর্ণ প্রীতিভোজের আয়োজন করা হতে পারে হায়দরাবাদে।
সব মিলিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, রাশমিকা-বিজয় বিয়ে নিয়ে কৌতূহল এখন তুঙ্গে।
পাবলিকিয়ান টুডে/ আয়নুল|ফেসবুক






