নড়াইল সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বড়কুলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন—খলিল রহমান, তার ছেলে তাহাজ্জুদ হোসেন, ওসি মিয়া এবং ফেরদৌস হোসেন। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে অভিযান চালানো হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বিস্তারিত আসছে…
সূত্র: এশিয়া পোস্ট







