ক্ষমতাসীন বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সরকারী বিভিন্ন বিভাগের কর্মচারী-কর্মকর্তাদের রদবদল, প্রতিস্থাপন ও পদত্যাগ চলছে। এবার সেই সারিতে এলেন সদ্য সাবেক ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলি। পারিবারিক কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন তিনি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় অব্যাহতিপত্রে স্বাক্ষর করে পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছেন তিনি।
ডিএমপি কমিশনার সাজ্জাত আলী গণমাধ্যমকে জানান, পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।তিনি আপাতত দায়িত্বে আছেন। সরকারের দিক থেকে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তিনি দায়িত্ব চালিয়ে যাবেন।
ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে ২০২৪ সালের ২১ নভেম্বর দায়িত্বভার গ্রহণ করছিলেন শেখ মো. সাজ্জাত আলী। তার চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ২১ নভেম্বর।
এর আগেই তিনি পদত্যাগের জন্য আবেদন করলেন।
সূত্র: রাইজিং বিডি







