ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দেশজুড়ে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের ঘটনার অভিযোগে এর প্রতিবাদে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তাদের ১১ দলীয় নির্বাচনি ঐক্য। বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমর উত্তর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য দেবেন।
আরও পড়ুন: ‘জামায়াত জোটে’ ভোট দেওয়ায় তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে ভোট হলেও ফল ঘোষণা করা হয়েছে ২৯৭টি আসনের। ঘোষিত ফলাফলে ১১ দলীয় জোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামী পেয়েছে তাদের ইতিহাসের সর্বোচ্চ ৬৮টি আসন। জাতীয় নাগরিক পার্টি পেয়েছে ৬টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়ী হয়েছে।
পাবলিকিয়ান টুডে/এফএ







