আউটসোর্সিংয়ের ভিত্তিতে নির্বাচন কমিশনের (ইসি) আইডিইএ (দ্বিতীয় পর্যায়) প্রকল্পে কর্মরত ১৫ জন কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার আইডিইএ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (প্রশাসন) মেজর মাহমুদুল হাসান তালুকদারের সই করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
আরও পড়ুন: ‘সড়কে চাঁদা’ নিয়ে পরিবহন মন্ত্রীর বক্তব্যের কঠোর সমালোচনায় তাসনিম জারা
আরও পড়ুন: ২৫ মন্ত্রী, ২৪ প্রতিমন্ত্রী নিয়ে গঠিত হচ্ছে নতুন মন্ত্রিসভা
এতে বলা হয়েছে, প্রকল্পে কর্মরত ৯ জনের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া আরও ছয়জনের নিয়োগপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক বাতিল করা হয়েছে।এ ১৫ জনের সব আইডি কার্ড, প্রবেশাধিকার বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন- আবদুল্লাহ আল মামুন, আবু বকর সিদ্দিক, জসিম উদ্দিন, ওয়ায়েত হোসেন, আল আমিন, আফজাল হোসেন লিটন, শাহা জাহান, পাপন শর্মা, বিলাল উদ্দিন, প্রাণেশ চন্দ্র মজুমদার, নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম, আবুল হোসেন সরকার, মিজানুর রহমান এবং আনিছুর রহমান। তারা বিভিন্ন উপজেলা ও জেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর বা সংশ্লিষ্ট পদে কর্মরত ছিলেন।
পাবলিকিয়ান টুডে/এফএ
সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস







